Don't Miss
Home / অর্থনীতি / আরও কমে গেল টাকার মান
ডলার

আরও কমে গেল টাকার মান

এমএনএ অর্থনীতি ডেস্কঃ টাকার মান আরেক দফা কমেছে। সোমবার মার্কিন ডলারের দাম পুনর্নির্ধারণের কারণে আন্তঃব্যাংক মুদ্রা বাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে ৮৭ টাকা ৯০ পয়সা।

একদিন আগেও প্রতি এক ডলার কিনতে খরচ হয়েছিল ৮৭ টাকা ৫০ পয়সা।

এদিকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের চাহিদা বেশি হওয়ায় বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে জানুয়ারির শুরুতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করা হয়েছিল, ২৩ মার্চ তা আবার ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা করা হয়।

গত ২৭ এপ্রিল বাড়ানো হয় ২৫ পয়সা, ০৯ মে ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৮৬ টাকা ৭০ পয়সা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...