Don't Miss
Home / হোম স্লাইডার / আ’লীগ এখন ইনু লীগে পরিণত হয়েছে : রিজভী

আ’লীগ এখন ইনু লীগে পরিণত হয়েছে : রিজভী

এমএনএ রিপোর্ট : আ’লীগ এখন ইনু লীগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বর্তমান সরকার এগিয়ে চলেছে এক মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে। সেই দুরভিসন্ধিমূলক পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সরিয়ে দেওয়া। এ জন্যই দেশব্যাপী নানাধরনের নিঃশ্বাস রোধকারী, জীবনসংহারী সহিংস রক্তপাতের ঘটনা ঘটানো হচ্ছে। গুম আর বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার ভয়ংকর Rizviপ্রবণতাকে টিকিয়ে রাখার পরও দেশে ভয়াবহ সন্ত্রাসের নতুন মাত্রা যোগ হয়েছে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর রক্তঝরা তাণ্ডবে।

তিনি আরো বলেন, সরকার তার স্বরে জঙ্গিবাদ নির্মূলের কথা বারবার ঘোষণার পরও উগ্রবাদীরা অতর্কিতে নিষ্ঠুর মৃত্যুর ফাঁদ পেতে রেখে নিরীহ দেশি-বিদেশি মানুষের জীবন কেড়ে নিচ্ছে। সরকার বিদ্যমান রক্তক্ষরণের অরাজকতা সামাল দিতে না পেরে নিজেদের ব্যর্থতায় দিশেহারা হয়ে আরো বেশি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে। আর এই প্রতিহিংসা মেটাতে গিয়ে বিএনপিসহ দেশের গণতান্ত্রিক শক্তির ওপর হামলে পড়ছে। বাংলাদেশ এখন হিংস্র প্রাণিসংকুল। সরকারের হিংস্রতা উগ্রবাদী জঙ্গিদের মতোই কাণ্ডজ্ঞানহীন অন্ধ এবং বেপরোয়া।

তিনি বলেন, এ দেশে এখন মৃত্যুপণে কিনতে হয় মানুষের নিরাপত্তা। চারিদিকে শুধুই করোটিতে পরিপূর্ণ অন্ধকার প্রান্তর। দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবু সুরঞ্জিত সেনগুপ্ত নিজের দল আওয়ামী লীগ সম্পর্কে বলেছেন, আওয়ামী লীগ এখন বাম লীগে পরিণত হয়েছে। আমার মনে হয় তিনি যথার্থই বলেছেন, তবে তা আরো যথার্থ হতো যদি বলতেন আওয়ামী লীগ এখন ইনু লীগে পরিণত হয়েছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...