Don't Miss
Home / হোম স্লাইডার / ইন্দোনেশিয়া, পূর্ব তিমুরে ৭.৫ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়া, পূর্ব তিমুরে ৭.৫ মাত্রার ভূমিকম্প

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুর। আজ সোমবার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পূর্ব তিমুরের তিমুর সাগরের উপকূলে ভূমিকম্পটি অনুভূত হয়। এ সাগরের কিছু অংশই ইন্দোনেশিয়ার মধ্যে পড়েছে। এছাড়া ইন্দোনেশিয়ার বালি দ্বীপেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

তাদের প্রতিবেদনে আজ সোমবারের এ ভূমিকম্পটির উৎপত্তি সাগরতলের ২২০ কিলোমিটার গভীরে বলে জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পর হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো সুনামি সতর্কর্তা জারি করেনি; এ ভূমিকম্পে কোনো সুনামির সম্ভবনা নেই বলে জানিয়েছে কেন্দ্রটি।

ভূমিকম্পের সময় পূর্ব তিমুরের রাজধানী দিলিতে জোরালো কম্পন অনুভূত হয়। এ সময় আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে বলে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর হয়নি।

ইন্দোনেশিয়ার বালি দ্বীপেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে ইন্দোনেশিয়াও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর হয়নি বলে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমণ সংস্থার কর্মকর্তা রিটা রোজিটা জানিয়েছেন।

ভূমিকম্পটির উপকেন্দ্র থেকে প্রায় ৭০০ কিলেোমিটার দূরে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় শহর ডারউইনেও কম্পন অনুভূত হয়েছে বলে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানিয়েছে; এখানেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানায়, প্রাথমিকভাবে এ ভূমিকম্পের মাত্রা সাত দশমিক দুই রেকর্ড করা হয়েছিল।

এছাড়া এর গভীরত্ব ২২০ কিলোমিটার হওয়ায় এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছে সুনামি সতর্ক কেন্দ্র।

অন্যদিকে অস্টেলিয়ার উত্তরাঞ্চলীয় শহর ডারউইনেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ব্রডকাস্টিং করপোরেশন। তবে সেখানেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...