Don't Miss
Home / হোম স্লাইডার / ইরানে বিধ্বস্ত উড়োজাহাজের ১৮০ আরোহী নিহত

ইরানে বিধ্বস্ত উড়োজাহাজের ১৮০ আরোহী নিহত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত উড়োজাহাজে থাকা ১৮০ জন আরোহী নিহত হয়েছেন। এরমধ্যে ৮২ জনই ইরানের নাগরিক। ওই দুর্ঘটনায় কানাডার আরও ৬৩ জন নিহত হয়েছে। বাকিরা ইউক্রেন, সুইডেন, আফগানিস্তান, জার্মানি এবং ব্রিটেনের নাগরিক।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ-এর বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ভাদিম প্রিসতাইকো আজ বুধবার এক বিবৃতিতে বলেছেন, ইরানে বিধ্বস্ত হওয়া বিমানটিতে ৮২ জন ইরানি এবং ৬৩ জন কানাডার আরোহী ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ভাদিম প্রিসতাইকো এক টুইট বার্তায় বলেছেন, নিহত ৮২ জন ইরাকি, ৬৩ জন কানাডীয়, ১০ জন সুইডেনের, চারজন আফগানিস্তানের, তিনজন জার্মানির এবং তিনজন ব্রিটেনের নাগরিক। অপরদিকে ওই দুর্ঘটনায় নয় ক্রু সদস্যসহ ১১ জন ইউক্রেনের নাগরিক নিহত হয়েছেন।

ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটি ১৭০ জনের বেশি আরোহী নিয়ে তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। তবে আন্তর্জাতিক কিছু গণমাধ্যমের খবরে প্রাথমিকভাবে ১৭০ জন আরোহীর কথা বলা হয়েছিল।

স্থানীয় সময় আজ বুধবার সকাল ৬টা ১২ মিনিটে তেহরানের কাছে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত উড়োজাহাজটি ইউক্রেন এয়ারলাইন্সের।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএন জানিয়েছে, উড়োজাহাজটি ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছিল। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়।

বিমানটি উড্ডয়নের মাত্র তিন মিনিটের মাথায় বিধ্বস্ত হয়েছে বলে ইরানের একটি টেলিভিশনের খবরে বলা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি আকাশ থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে গেছে। বিমানটি উড্ডয়নের পর মাটি থেকে ৭ হাজার ৯২৫ ফুট ওপরে উঠেছিল। এরপর তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরের কাছেই এটি বিধ্বস্ত হয়।

এই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনার সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের কোনো সম্পর্ক আছে কি না, সে তথ্য এখন পর্যন্ত (বুধবার দুপুর ১২টা) কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায়নি।

ইরানে ইউক্রেনগামী বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি’র বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

ব্ল্যাক বক্স মূলত এমন একটি যন্ত্র যাতে ককপিটের যাবতীয় কথাবার্তা এবং বিমানের কারিগরি তথ্য রেকর্ড করা হয়। `ব্ল্যাক বক্সে`র তথ্য যাচাই করেই বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায় ।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...