Don't Miss
Home / হোম স্লাইডার / ইসি সরকারে বিলীন হয়ে গেছে : রিজভী

ইসি সরকারে বিলীন হয়ে গেছে : রিজভী

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু তারা সে স্বত্ত্বা বিলীন করে সরকারে বিলীন হয়ে গেছে।

আজ রবিবার দুপুরে নির্বাচন কমিশনে তিন সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে রিজভী সারা দেশে ইউপি নির্বাচনে অনিয়মের বিষয়ে লিখিত প্রতিবেদন জমা শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন।

Rizvi Ahmed-2

রুহুল কবির রিজভীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দেন। বিএনপির অর্থসম্পাদক আব্দুস সালাম ও সহদপ্তর সম্পাদক তায়েবুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

লিখিত চিঠিতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন গ্রহণে বাধা, ভয়ভীতি দেখানোসহ নানা অভিযোগ করা হয়েছে।

রিজভী অভিযোগ করেন, প্রথম ধাপের নির্বাচনে অন্তত ১১৪টি ইউনিয়নে বিএনপির কোনো প্রার্থী নেই। এসব জায়গায় কোথাও কোথাও বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেয়া হয়নি, আবার কোথাও কোথাও বাতিল করা হয়েছে।

তিনি বলেন, সরকার দলীয়রা সারা দেশে ১৪০টি স্থানে বিএনপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের চাপ, ভয়ভীতি দেখানোসহ অনেককেই ঘরবাড়ি ছাড়া করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচনে সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তৃত্ব থাকা বাঞ্ছনীয়। কিন্তু নির্বাচন কমিশনের কোনো কর্তৃত্ব নেই।

Rizvi Ahmed

তিনি বলেন, নির্বাহী বিভাগ, সরকার এবং ক্ষমতাসীন দল যা বলে যাচ্ছে তারা তাই করে যাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন মিলিতভাবে ক্ষমতাসীন দলকে জেতানোর জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীদের বাতিল করে আওয়ামী লীগের প্রার্থীদের জিতিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ১১৪ ইউপিতে বিএনপির প্রার্থী নেই।

রিজভী বলেন, বিএনপি প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে ঘরছাড়া করা হলেও এসব অভিযোগ আমলে নিচ্ছেন না জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা। তাদের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও অভিযোগ করে তিনি।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম দফায় ভোট নেয়া হবে আগামী ২২ মার্চ। ওই দিন ৭৩৮টি ইউনিয়ন পরিষদে এ নির্বাচন হবে। এবারই প্রথম রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে এ নির্বাচন হতে যাচ্ছে।

মোট ছয় ধাপে এ নির্বাচন হবে। প্রথম দফায় মনোনয়ন জমা দেয়ার তারিখ ২২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই করা হবে ২৩-২৪ ফেব্রুয়ারি আর প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩ মার্চ।

x

Check Also

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরলেন, দায়ীদের বিরুদ্ধে মামলা

এমএনএ প্রতিবেদক কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ জন বাংলাদেশি দেশে ...