Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ঈদে ঢাকা ছেড়েছে সোয়া ৩৫ লাখ মোবাইল সিম
সিম

ঈদে ঢাকা ছেড়েছে সোয়া ৩৫ লাখ মোবাইল সিম

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ আপনজনদের সঙ্গে পবিত্র ঈদ উদযাপন করতে ৮ জুলাই রাজধানী ঢাকা ছেড়েছে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি মোবাইল সংযোগ।

শনিবার (৯ জুলাই) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, ঢাকা ছাড়া মোবাইল সংযোগের মধ্যে গ্রামীণফোনের ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২টি, রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩টি, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০টি এবং টেলিটকের রয়েছে ১ লাখ ২২ হাজার ৩২৭টি মোবাইল সংযোগ।

মন্ত্রী আরও জানান, বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে পাওয়া এই তথ্য। তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার পরিবারের অনেক শিশু কিংবা নারী আছেন যারা মোবাইল ব্যবহার করেন না। তাই কতজন ঢাকা ছেড়েছেন এই সিম দিয়ে সেই তুলনা করা যাবে না।

বিটিআরসির গত বছরের ডিসেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি এক লাখ ৩৭ হাজার।

এর মধ্যে গ্রামীণফোনের ৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার, রবির ৫ কোটি ৯ লাখ ১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৫২৩ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ২৭ হাজার।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...