Don't Miss
Home / হোম স্লাইডার / উইন্ডিজ শিবিরে করোনার হানা
ওয়েস্ট ইন্ডিজ

উইন্ডিজ শিবিরে করোনার হানা

এমএনএ খেলাধুলা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নিরাপত্তার জন্য এলাহি কা- করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্যারিবীয়দের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পাকিস্তানের বিভিন্ন বাহিনীর মোট ৫৬২২ সদস্য। জান-মালের নিরাপত্তা নিশ্চিত হলেও করোনার কবল থেকে বাঁচলো না উইন্ডিজ শিবির। সফররত দলের তিন সদস্য আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসটিতে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) শনিবার রাতে এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের করাচি পৌঁছে পিসিআর টেস্টে দলের মোট চার জনের করোনা ধরা পড়ে। তারা হলেন- বাঁ হাতি পেসার শেলডন কটরেল, স্পিনিং অলরাউন্ডার রোস্টন চেইস, কাইল মেয়ার্স এবং টিম ম্যানেজমেন্টের একজন নন- কোচিং সদস্য। চার জনেরই করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়া হয়েছে এবং তাদের মধ্যে বড় কোনো উপসর্গ নেই বলে জানানো হয়েছে।
করোনা পজেটিভ হওয়ায় চার জনকেই ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে। এরপর পুনরায় করোনা টেস্টে নেগেটিভ ফল আসা সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা।

একসঙ্গে তিন ক্রিকেটারকে হারানো ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কাই। ব্যক্তিগত কারণে আগেই এই সফর থেকে নিজেদের সরিয়ে নেন আন্দ্রে রাসেল, এভিন লুইস, লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ার।

জেসন হোল্ডারকে দেওয়া হয় বিশ্রাম। চোট থেকে সেরে না ওঠায় দল থেকে ছিটকে পড়েন অধিনায়ক কাইরন পোলার্ড।

এ বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেইভ বলে, ‘যারা আক্রান্ত হয়েছে তারা সবাই রুম আইসোলেশনে রয়েছে। তিনজনের করোনা আক্রান্ত হওয়াটা আমাদের জন্য বিরাট ধাক্কা। তারপরও আমরা সফর চালিয়ে যাবো। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

জনি গ্রেইভ বলেন, ‘আসলে এই সময়ে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি পুরোপুরি এড়িয়ে চলা যায় না। তবে আমাদের অধিকাংশ খেলোয়াড়ই ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) থেকে নিয়মিত জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেছে। তিনজন খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় আমরা বিপাকে পড়েছি। কারণ তাদের নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। এখন তাদের ছাড়াই আমাদের খেলতে হবে। তবে দলের বাকি এই সিরিজকে সামনে রেখে দারুণ উজ্জীবিত।’

পাকিস্তানে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক মুখোমুখি হবে ক্যারিবীয়রা। টি-টোয়েন্টির পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে করাচিতে। আইসিসির ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে আয়োজিত সুপার লীগের অংশ হবে ওয়ানডে সিরিজটি।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...