Don't Miss
Home / হোম স্লাইডার / উত্তরে বজলুর-কচি, দক্ষিণে মান্নাফী-হুমায়ুন

উত্তরে বজলুর-কচি, দক্ষিণে মান্নাফী-হুমায়ুন

এমএনএ রিপোর্ট : ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে এস এ মান্নান কচি দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে মহানগর দক্ষিণ শাখায় সভাপতি আবু আহাম্মদ মান্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দায়িত্ব পেয়েছেন।

আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নেতৃত্ব নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগরীর সব থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি মিলিয়ে প্রায় দুই হাজার কাউন্সিলর এবং প্রায় তিন হাজার ডেলিগেট সম্মেলনে যোগ দেন।

শেখ বজলুর রহমান ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সদ্যবিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এস এম মান্নান কচি মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০১২ সালের ২৭ ডিসেম্বর অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। এর তিন বছর পর নগর আওয়ামী লীগকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করা হয়।

২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

মহানগর উত্তরে একেএম রহমতুল্লাহকে সভাপতি ও সাদেক খানকে সাধারণ সম্পাদক এবং দক্ষিণে হাজী আবুল হাসনাতকে সভাপতি ও শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক করা হয়। একই বছরের ১১ সেপ্টেম্বর দুই অংশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...