Don't Miss
Home / আন্তর্জাতিক / ঋষি সুনাককে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঋষি সুনাককে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, “আমি, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে গ্রেট ব্রিটেনের যুক্তরাজ্যে উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।”

তিনি বলেন, “আমি কামনা করি ব্রিটিশ জনগণের সেবা এবং বিশ্বব্যাপী শান্তি প্রচারে আপনার দূরদর্শী নেতৃত্ব আপনার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবে।”

এছাড়া প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতার মূল্যবোধের গভীরে নিহিত।”

তিনি আরও বলেন, “এই বছর আমরা দুটি কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে আমাদের বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করছি। আমি আমাদের দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার জন্য আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঋষি সুনাকের স্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং তার উচ্চ দায়িত্বে যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...