Don't Miss
Home / আজকের সংবাদ / এক টিকিটের দাম যখন সাড়ে ১৪ লাখ টাকা!

এক টিকিটের দাম যখন সাড়ে ১৪ লাখ টাকা!

এমএনএ স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লড়াইয়ে টিকিটের দাম যে আকাশচুম্বী হবে সেটা আঁচ করা যাচ্ছিল বেশ আগে থেকেই। তাই বলে এতটা!! প্রায় সাড়ে ১৪ লাখ টাকা।
আর হবেই না কেনো। যে খেলার মুখোমুখি হতে যাচ্ছে এ মুহুর্তে পৃথিবীর সেরা দুটি ক্লাব। স্পেনের রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে বিশ্বের নামী-দামী সব খেলোয়াড়ে ভরপুর। এদের খেলা মানে দুর্দান্ত কিছু দেখার হাতছানি। ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকা।
আগামী ১৪ ফেব্রুয়ারি সান্টিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ। ৬ মার্চ পিএসজির হোম গ্রাউন্ড পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে হবে দ্বিতীয় লেগের খেলা। তবু প্যারিস লেগের টিকিট নিয়ে পিএসজির সমর্থকরা উন্মাদপ্রায়। সব টিকিট এরই মধ্যে শেষ। তবে কিছু টিকিট পুনরায় বিক্রি হবে, যে সুযোগ নিতে পারেন আগ্রহী সমর্থকরা। তবে এজন্য দিতে হবে চড়া দাম।
সবচেয়ে বেশি দামের টিকিট পেতে চাইলে আপনাকে গুনতে হবে ১৪ হাজার ৬৯৫ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৪৪ হাজার টাকা! প্যারিসের ক্লাবটি তাদের ওয়েবসাইটে লিখেছে, আমরা আপনাদের অবহিত করছি, পিএসজি ও রিয়াল মাদ্রিদ ম্যাচের কোনও টিকিট অবশিষ্ট নেই। পাশাপাশি ক্লাবটি কিছু টিকিট পুনরায় বিক্রির (রিসেল) খবর দিয়েছে। তারা লিখেছে, অধিকন্তু, আপনারা আমাদের রিসেল পেজে গিয়ে টিকিট কিনতে পারবেন।
প্যারিসে দ্বিতীয় লেগের খেলা শুরু হতে এখনো আড়াই মাসের মতো বাকি। এত দূরের ম্যাচের টিকিটের এত চাহিদা! এ ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে ৩১৫ ইউরো থেকে ১৪ হাজার ৬৯৫ ইউরোর মধ্যে। বার্নাব্যুর প্রথম লেগের টিকিটও সব বিক্রি হয়ে গেছে বলে রিয়াল মাদ্রিদ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...