এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং র্যাকিং এ শীর্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্পর্কে পত্রিকায় কিছু ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। এ তথ্য বিভ্রাটের ব্যাপারে এনএসইউ কর্তৃপক্ষের বক্তব্য নিম্নরূপ-
ক) প্রকাশিত সংবাদে বিশ্ববিদ্যালয়ের গাড়ি কম মূল্যে বিক্রয়ের অভিযোগ আনা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের নেতৃত্বে কমিটি গঠন করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সব নিয়ম মেনে সর্বোচ্চ দরদাতা এর কাছে ১০টি গাড়ি ১৭ কোটি ৩০ লাখ টাকা মূল্যে বিক্রি করা হয়েছে এবং যার সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর কোনো সম্পৃক্ততা নেই ।
খ) প্রকাশিত সংবাদে বিশ্ববিদ্যালয়ের নিয়োগে স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে যা সম্পূর্ণ বনোয়াট এবং ভিত্তিহীন, নর্থ সাউথ ইউনিভার্সিটি এর সকল নিয়োগ পত্রিকায় বিজ্ঞাপন এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মূল্যায়ন এর মাধ্যমে যথাযথ নিয়ম মেনে একটি নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, এখানে কোনো ব্যক্তির পক্ষে অনিয়ম বা স্বজনপ্রীতি করা সম্ভব নয়।
গ) প্রকাশিত সংবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের কথা বলা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মানের সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন কমিটি বিদ্যমান রয়েছে, এসকল কমিটি বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষায় সর্বদা কাজ করে যাচ্ছে।
ঘ) প্রকাশিত সংবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন আদায় এর অভিযোগ আনা হয়েছে যা কোনো ভাবেই সত্য নয়। দেশের প্রথম সারির অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় নর্থ সাউথ এর বেতন কোনো ভাবেই বেশি নয়।
ঙ) নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি ও বেতন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়। ভর্তি ও বেতন প্রক্রিয়ায় কোন ব্যক্তির হস্তক্ষেপের সুযোগ নেই।
অতএব, এ সকল ভ্রান্ত তথ্য এর বিরুদ্ধে এনএসইউ কর্তৃপক্ষ প্রতিবাদ জানাচ্ছে এবং এরই প্রেক্ষিতে এ সংশোধনী উপস্থাপন করা হলো।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

