এমএনএ বিনোদন ডেস্ক : অস্কারের এবারের ৮৮তম আসর বসবে আগামী ২৮ ফেব্রুরুয়ারি। এবারের অস্কার প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে যেসব ছবি সেগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা দেয়া হলো পাঠকদের জন্য-
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৮৮তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো গত বৃহস্পতিবার। প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে ৪০০ সাংবাদিকের উপস্থিতিতে এ তালিকা ঘোষণা করেন অস্কারজয়ী নির্মাতা অ্যাঙ লি, অস্কার মনোনীত বিখ্যাত পরিচালক গুইলারমো দেল তোরো, এমি পুরস্কারজয়ী অভিনেতা জন ক্র্যাসিনস্কি ও একাডেমি সভাপতি শেরিল বুন ইসাকস।
এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কারের আগামী আসরে সব থেকে বেশি নমিনেশন পেয়েছে পরিচালক আলেজান্দ্রো ইনিয়ারিতুর ছবি ‘দ্য রেভেনান্ট’। এই ছবিটি মোট ১২টি নমিনেশন পেয়েছে।
এছাড়া ১০টি নমিনেশন পেয়েছে জর্জ মিলারের ছবি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’। আর রিডলে স্কোটের ছবি ‘দ্য মার্টেন ল্যান্ডেন ইন থার্ড’ পেয়েছে সাত ক্যাটাগরিতে নমিনেশন।
দেখে নিন এবারের অস্কারের বিভিন্ন ক্যাটাগরির মনোনয়ন-
এবারের অস্কারে সেরা ছবির বিভাগে মনোনয়ন পেয়েছে মোট ৮টি ছবি।
শ্রেষ্ঠ ছবি
১. দ্য বিগ শর্ট
২. ব্রিজ অফ স্পাইসেস
৩. ব্রুকলিন
৪. ম্যাড ম্যাক্স :ফিউরি রোড
৫. দ্য মার্শিয়ান
৬. দ্য রেভেন্যান্ট
৭. রুম
৮. স্পটলাইট।
এবার সেরা পরিচালক বিভাগে উপেক্ষিত থাকলেন ষ্টিভেন স্পিলবার্গ ও রিডলি স্কট। যদিও তারা দু’জনই গোল্ডেন গ্গ্নোবে পুরস্কারে মনোনীত হয়েছিলেন।
শ্রেষ্ঠ পরিচালক
১. অ্যাডাম ম্যাকি (দ্য বিগ শর্ট)
২. জর্জ মিলার (ম্যাড ম্যাক্স: ফিউরি রোড)
৩. আলেজান্দ্রে ইনারিতু (দ্য রেভেন্যান্ট)
৪. লিনে অ্যাব্রাহামসন (রুম)
৫. টম ম্যাক কার্থে (স্পটলাইট)।
শ্রেষ্ঠ অভিনেত্রী
১. কেট ব্লানশেট (ক্যারল)
২. ব্রি লারসন (রুম)
৩. জেনিফার লরেন্স (জয়)
৪. চারলোতে রাম্পলিং (৪৫ ইয়ারস)
৫. সাওইরসে রোনান (ব্রুকলিন)।
শ্রেষ্ঠ অভিনেতা
১. ব্রায়ান ক্রান্সটন (ট্রাম্বো)
২. ম্যাট ডামন (দ্য মার্টেন)
৩. লিওনার্দো দি ক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট)
৪. মিশেল ফাসবেন্ডার (স্টিভ জবস)
৫. ইড্ডে রেডম্যান (দ্য ডানিশ গার্ল)।
গত বছরের মতো এবারও মনোনীত অভিনয়শিল্পী তালিকায় শ্বেতাঙ্গদের জয়জয়কার। বাফটায় মনোনীত কৃষ্ণাঙ্গ তারকা ইডরিস অ্যালবা নেই তালিকায়।
৩৯ বছর পর আবার অস্কারে মনোনয়ন পেলেন সিলভেস্টার স্ট্যালোন। ‘ক্রিড’ ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন তিনি। অস্কারে ফের মনোনয়ন পেয়ে অভিভূত ‘র্যাম্বো’ তারকা স্ট্যালোন। প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘এই সম্মান পেয়ে আমি অবিশ্বাস্য রকম অভিভূত। কারণ এটা আমি প্রত্যাশা করিনি। জীবনের এই পর্যায়ে এসে এমন সম্মান পাওয়ার প্রস্তুতি ছিল না আমার।’
পার্শ্ব অভিনেতা
১. সিলভার স্ট্যালোন (ক্রিড)
২. ক্রিস্টিয়ান বেল (দ্য বিগ শর্ট)
৩. টম হার্ডি (দ্য রেভেন্যান্ট)
৪. মার্ক রাফলো (স্পটলাইট)
৫. মার্ক রিলায়েন্স (ব্রিজ অব স্পাইস)।
সেরা পার্শ্ব অভিনেত্রী
১. কেট উইন্সলেট (স্টিভ জবস)
২. জেনিফার জনসন (হেটফুল এইট)
৩. রুনি মারা (ক্যারোল)
৪. র্যাচেল ম্যাকএডামর্স (স্পটলাইট)
৫. আলিসা ভিকান্দার (দ্য ডেনিস গার্ল)।
শ্রেষ্ঠ অ্যাডাপটেড স্ক্রিনপ্লে
১. দ্য বিগ শর্ট
২. ব্রুকলিন
৩. ক্যারল
৪. দ্য মার্টেন
৫. রুম।
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য
১. ব্রিজ অফ স্পাইসেস
২. এক্স মেশিনা
৩. ইনসাইড আউট
৪. স্পটলাইট
৫. স্ট্রেট আউট্টা কম্পটন।
শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার ফিল্ম
১. অ্যানোমালিসা
২. বয় এন্ড দ্য ওয়ার্ল্ড
৩. ইনসাইড আউট
৪. শন দ্য শিপ মুভি
৫. হোয়েন মার্নি ওয়াজ দেয়ার।
শ্রেষ্ঠ ভিজুয়াল এফেক্ট
১. এক্স ম্যাশিনা
২. ম্যাড ম্যাক্স: ফিউরি রোড
৩. দ্য মার্টেন
৪. দ্য রেভেন্যান্ট
৫. স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স।
বেস্ট কস্টিউম ডিজাইন
১. ক্যারল
২. সিন্ডেরিলা
৩. দ্য ডানিশ গার্ল
৪. ম্যাড ম্যাক্স
৫. দ্য রেভেন্যান্ট।
বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম
১. বিয়ার স্টোরি
২. প্রোলগ
৩. সঞ্জয়’স সুপার টিম
৪. ইউ কান্ট লিভ উইদাউট কসমস
৫. ওয়ার্ল্ড অফ টুমরো।
শ্রেষ্ঠ সঙ্গীত
১. আর্ন্ড ইট (ফিফটি শেডস অফ গ্রে)
২. মান্টা রে (রেসিং এিটংশন)
৩. সিম্পল সঙ্গ #৩ (ইউথ)
৪. টিল ইট হ্যাপেন্স টু ইউ (দ্য হান্টিং গ্রাউন্ড)
৫. রাইটিংস অন দ্য ওয়াল (স্পেকট্রে)।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এখানেই জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। এটি উপস্থাপনা করবেন ক্রিস রক। এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক



