Don't Miss
Home / শিক্ষাঙ্গন / এবার বিনা গ্রেডের সার্টিফিকেট পাবে শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা

এবার বিনা গ্রেডের সার্টিফিকেট পাবে শিক্ষার্থীরা

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ পরীক্ষা ছাড়াই চলতি বছর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার সার্টিফিকেট দেয়ার কথা ভাবছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তবে এ বছরের সার্টিফিকেটে কোন গ্রেড বা জিপিএ নম্বর থাকবে না।

ডিপিই’র মহাপরিচালক বলেন, ‘করোনার কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে চলতি বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আয়োজন করা হচ্ছে না। আগামী নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে পঞ্চম শ্রেণির অপেক্ষমাণ রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের পাসের সার্টিফিকেট দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘তবে সেসব সার্টিফিকেটে কোন জিপিএ বা গ্রেড পয়েন্ট উল্লেখ থাকবে না। সার্টিফিকেটে শুধু উত্তীর্ণ লেখা থাকবে। সেটি নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে। ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের সার্টিফিকেট স্ব স্ব বিদ্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে তা বিতরণ করা হবে।’

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...