Don't Miss
Home / হোম স্লাইডার / এসএসসি পরীক্ষা শুরুর নতুন সময় ঘোষিত
শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা শুরুর নতুন সময় ঘোষিত

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল ১০ টার পরিবর্তে সকাল ১১ টায় শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দীপু মনি বলেন, ৩ ঘণ্টায় পরিবর্তে এবার পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ২০ মিনিট।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, ‍সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।

x

Check Also

সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করে তোলা: প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ...