Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / এসিআই মটরস বাজারে আনল ইটালির বিশ্বখ্যাত ইএনআই লুব্রিক্যান্টস্
এসিআই মটরস্

এসিআই মটরস বাজারে আনল ইটালির বিশ্বখ্যাত ইএনআই লুব্রিক্যান্টস্

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ এসিআই লিমিটেডের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মটরস্, দেশের মোটরযান এবং উৎপাদন খাতকে আরও গতিশীল করার লক্ষ্যে, বিশ্বখ্যাত ব্র্যান্ড ইএনআই লুব্রিক্যান্টস নিয়ে বাংলাদেশের বাজারে ব্যবসা শুরু করেছে।

পূর্বে এজিপ নামে পরিচিত, ইএনআই একটি ইতালীয় তেল ও গ্যাস সংস্থা যারা বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। ইএনআই তেল ও গ্যাস অনুসন্ধান, বিদ্যুৎ উৎপাদন এবং পেট্রোলিয়াম পণ্যর পরিশোধন ও বিপণন করে থাকে। এছাড়া গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে, ৪০০টিরও অধিক ক্যাটাগরির লুব্রিক্যান্ট সরবরাহ করে থাকে।

এসিআই মটরস্ দেশের সর্ববৃহৎ কৃষি যান্ত্রিকীকরণ কোম্পানি, যারা সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিপণন করে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানটি ইয়ামাহা মোটরসাইকেল, কমার্শিয়াল ভেহিকেল, পাওয়ার জেনারেশন এবং সকল প্রকার কনস্ট্রাকশন ইকুইপমেন্ট বিক্রি করে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানটির রয়েছে ৬৫০টিরও অধিক ডিলার পয়েন্ট যা উপজেলা পর্যায়ে বিস্তৃত।

৭ই জুন ২০২১ এসিআই সেন্টারে, এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড: এফ এইচ আনসারী ও নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস-এর উপস্থিতিতে, ইএনআই লুব্রিক্যান্টস এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োাজিত হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিলারগণ এবং অনলাইনে যুক্ত ছিলেন জনাব কুশল দেসাই, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, আপার ও পাওলো পুগলিসি, এরিয়া ম্যানেজার- এশিয়া প্যাসিফিক, ইএনআই। বক্তারা বলেন, বাজারে প্রচুর ব্র্যান্ড থাকা সত্ত্বেও, গ্রাহকরা এখনও ন্যায্য দামে ভালো মানের লুব্রিক্যান্ট পাচ্ছেননা। রাস্তার পরিস্থিতি, চালকদের পছন্দ ও মেশিনের চাহিদা বিবেচনা করে এসিআই মটরস্ টু-হুইলার, প্যাসেঞ্জার কার, কমার্শিয়াল ভেহিকেল ও ইন্ডাস্ট্রিয়াল অয়েল সেগমেন্টে পণ্য বাজারজাত করবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...