Don't Miss
Home / জাতীয় / করোনাভাইরাসে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ২৮৬৮
করোনাভাইরাসে

করোনাভাইরাসে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ২৮৬৮

এমএনএ জাতীয় রিপোর্টঃ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন তিন হাজার ৮২২ জন। বৃহস্পতিবার (২০ আগস্ট) অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয় গত ১৮ মার্চ, প্রথম রোগী শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১৭৬টি এবং ৯১টি পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫৯টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১৪ লাখ সাত হাজার ৫৫৬টি। গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৮৬৮ জন এবং মোট দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ২৫৩ জন এবং মোট এক লাখ ৬৮ হাজার ৯৯১ জন সুস্থ হয়েছেন।

মারা যাওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী নয় জন। এখন পর্যন্ত মোট তিন হাজার ১৯ জন পুরুষ (৭৮ দশমিক ৯৯ শতাংশ) এবং ৮০৩ জন নারী (২১ দশমিক ০১ শতাংশ) মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন এবং ষাটোর্ধ্ব ৩০ জন রয়েছেন। হাসপাতালে মারা গেছেন ৩৮ জন আর বাড়িতে মারা গেছেন তিন জন।

বয়স বিবেচনায় এখন পর্যন্ত মোট মৃতদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৯ জন, শূন্য দশমিক ৫০ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৫ জন, শূন্য দশমিক ৯২ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯৩ জন, ২ দশমিক ৪৩ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৩৯ জন, ৬ দশমিক ২৫ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫১২ জন, ১৩ দশমিক ৪০ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক হাজার ৭৬ জন, ২৮ দশমিক ১৫ শতাংশ এবং ষাট বছরের বেশি মারা গেছেন এক হাজার ৮৪৮ জন, ১৩ দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রামে আট, রাজশাহীতে চার, খুলনায় তিন, বরিশালে দুই এবং রংপুর বিভাগে পাঁচ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এক হাজার ৮৫০ জন, ছাড় পেয়েছেন দুই হাজার তিন জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন চার লাখ ৪৭ হাজার ৩৮৪ জন, ছাড় পেয়েছেন তিন লাখ ৯৯ হাজার ৬২০ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ৭৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭৬৬ জন, ছাড় পেয়েছেন ৭৫৫ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৬৫ হাজার ৩৬ জন, ছাড় পেয়েছেন ৪৪ হাজার ৭৪৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২৯১ জন।

x

Check Also

রাজধানীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, খোলা তেলের দামে ঊর্ধ্বগতি

এমএনএ প্রতিবেদক রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি আশ্বাসের পরও ...