Don't Miss
Home / রাজনীতি / করোনার অজুহাতে বিএনপির কর্মসূচি প্রত্যাহার রহস্যজনক: ওবায়দুল কাদের
করোনার

করোনার অজুহাতে বিএনপির কর্মসূচি প্রত্যাহার রহস্যজনক: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ করোনার অজুহাতে বিএনপির ২৫ ও ২৬ মার্চের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান প্রত্যাহার করে নেয়াকে রহস্যজনক বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে গণহত্যা দিবস উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তাঁর বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

সেতুমন্ত্রী বলেন, ইতিহাসের অনেক মীমাংসিত বিষয় নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনেই বিএনপি ২৫ ও ২৬ মার্চ কর্মসূচি প্রত্যাহার করেছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি ও দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...