Don't Miss
Home / জাতীয় / করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

এমএনএ জাতীয় ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বর্তমানে করোনা সংক্রমণের হার শতকরা ১১ ভাগ। আমাদের আরো কাজ করতে হবে এবং সংক্রমণের হার শুন্যের কোঠায় নিয়ে আসতে হবে।

শনিবার বিকেলে মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় ১৯ কোটি টাকা ব্যয়ে দেশের ১৩তম আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে গত এক সপ্তাহে গড়ে করোনায় মৃত্যু হয়েছে ২০জন। একটি মৃত্যুও আমাদের কাম্য নয়। আমাদের লক্ষ্য, করোনায় যেন একজন মানুষও মারা না যায়। এরইমধ্যে করোনাভাইরাসের টিকার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। আমাদের সবধরনের প্রস্তুতি রয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন- জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত সচিব শাহ আলম, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক নিমাই চন্দ্র পাল, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আক্তারুজ্জামান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

এর আগে দুপুরে মন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে আয়োজিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কর্তৃক ১০টি ইউনিয়নে ২৬০টি সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ বিতরণ করেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...