Don't Miss
Home / সাহিত্যপাড়া / কাতারে বিশ্বকাপ ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা পাডুকোন
দীপিকা পাডুকোন
দীপিকা পাডুকোন

কাতারে বিশ্বকাপ ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা পাডুকোন

এমএনএ বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন কাতারে অনুষ্ঠিত ‘ফিফা বিশ্বকাপ ২০২২’ এর ট্রফি উন্মোচন করবেন।

ফিফার ট্রফি উন্মোচন ইতিহাসের পাতায় অভিনেত্রী হিসেবে প্রথম নাম জুড়তে যাচ্ছেন দীপিকা।

১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এই বলিউড অভিনেত্রী। সেদিন ফিফার সোনালী ট্রফিটি উন্মোচন করবেন ভারতের শীর্ষ তালিকার একজন দীপিকা।

জানা যায়, দীপিকা বিশ্বকাপের অংশ হতে কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কয়েক মাস আগেই কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দীপিকা। জুরি বোর্ডের সদস্য ছিলেন অভিনেত্রী। এবার বৈশ্বিক মহামঞ্চে ভারতকে আবার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

নিজের আসন্ন চলচ্চিত্র পাঠান নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রটি ২০২৩ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অ্যাকশন-প্যাকড সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের সীমা নেই। দীর্ঘদিন পর পর্দায় শাহরুখ দীপিকার জুটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আছেন দর্শকরা। পাঠান ছাড়াও দীপিকাকে ‘প্রজেক্ট কে’তে দেখা যাবে প্রভাসের সঙ্গে। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...