Don't Miss
Home / আজকের সংবাদ / খালেদা জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক : হাছান মাহমুদ

খালেদা জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক : হাছান মাহমুদ

এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতা বেগম খালেদা জিয়া বাংলাদেশে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। তার ছত্রচ্ছায়ায় জঙ্গিরা দেশব্যাপী নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আয়োজক জোটের সভাপতি চিত্রনায়ক ফারুক খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক প্রধান প্রতিনিধি ড. আব্দুল মোমেন। এছাড়া আরো বক্তৃতা করেন জোটের সাধারণ সম্পাদক ফাল্গুনী আহমেদ, সহসভাপতি মুক্তিযোদ্ধা ফয়েজউদ্দিন মিয়া, অভিনেতা খালেকুজ্জামান, দিলারা ইয়াছমিন, ড্যানি সিডাক প্রমুখ।

ড. হাছান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন সমৃদ্ধির দিকে যাচ্ছে, তখন দেশকে অস্থিতিশীল করে তুলতে বিএনপি-জামায়াতের জঙ্গিগোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে। বর্তমানে জেএমবি ও নব্য জেএমবির নামে যে জঙ্গি সদস্যরা ধরা পরছে, তারা সকলেই আগে বিএনপি-জামায়াতের নেতাকর্মী ছিলেন, তদন্তে এখন তা বের হয়ে আসতে শুরু করেছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...