Don't Miss
Home / রাজনীতি / ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় বিএনপি: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় বিএনপি: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ ক্ষমতায় যেতে বিএনপি আবারও অন্ধ চোরাগলি খুঁজে বেড়াচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বিএনপি । বিএনপি ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করতে যে সংলাপের কথা বিএনপি বলছে সেটা আসলে সংলাপ নয়, সংলাপের আড়ালে বিএনপি ও তাদের দোসর সাম্প্রদায়িক অপশক্তির গভীর ষড়যন্ত্র।

ওবায়দুল কাদের হুশিয়ারি দিয়ে বলেন, বিএনপি যদি আবারও ২০১৩-১৪ সালের মতো সহিংস ও জ্বালাও-পোড়াও রাজনীতি করে তাহলে জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ রাজপথে মোকাবিলা করতে প্রস্তুত।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির ঐক্য করা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নির্বাচন এলেই বিভিন্ন নেতাদের নিয়ে ঐক্য করে। এগুলো দেশের জনগণ দেখেছে, সেসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ, জনগণ কোনো ফল পায়নি।

বিএনপির ঐক্য অতীতে যেমন জনগণকে বিভ্রান্ত করতে পারেনি তেমনি ভবিষ্যতেও পারবে না বলে মনে করেন ওবায়দুল কাদের।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...