Don't Miss
Home / রাজনীতি / চট্টগ্রামে নাশকতা মামলায় বিএনপির ১৬ নেতাকর্মী কারাগারে
নাশকতার

চট্টগ্রামে নাশকতা মামলায় বিএনপির ১৬ নেতাকর্মী কারাগারে

এমএনএ রাজনীতি ডেস্কঃ ২০১৮ সালে নগরের বায়েজিদ থানায় দায়ের হওয়া নাশকতার আটটি মামলায় বিএনপির ১৬ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার মহানগর দায়রা জজ শেখ আশফাবুর রহমানের আদালত এ আদেশ দেন।

যাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে তারা হলেন- এরশাদ, ডা. ফরহাদ, গনেশ ভুট্টো, আকবর হোসাইন, ফখরুল ইসলাম, ইদ্রিস, হুমায়ুন কবির, জুয়েল, রুহুল আমিন, জাফর, জাহাঙ্গীর, খোকন, মনজুর আলম, খাজা স্বপন, হাসান সওদাগর ও নাসের।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী বলেন, নাশকতার আটটি মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। আজ তারা মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষে আমি বিরোধিতা করি। আদালত শুনানি শেষে ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসব মামলায় ১০ জন আসামিকে বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় আদালত জামিন দেন বলে জানান অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...