Don't Miss
Home / আন্তর্জাতিক / চীনে গণহারে সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমতি
সিনোফার্মের

চীনে গণহারে সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমতি

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের টিকা প্রথমবারের মতো গণহারে সাধারণ জনগণের মাঝে ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন।

বৃহস্পতিবার থেকে এই টিকার অনুমোদন দিয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমন সময় সাধারণ জনগণের মাঝে টিকা দেয়ার সিদ্ধান্ত এলো যখন শীত মৌসুমের কারণে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আশঙ্কা করছে সারা বিশ্ব।

যদিও চীন দেশীয় প্রতিষ্ঠান সিনোফার্মের এই টিকার কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করেনি।

তবে এই টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর বলে দাবি করেছে টিকার উন্নয়নে যুক্ত বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠানটি।

ডিসেম্বরে প্রথমবারের মতো সিনোফার্মের এই টিকা নিজ দেশে ব্যবহারের অনুমতি দেয় সংযুক্ত আরব আমিরাত। এর আগে চীন গত জুলাই মাসে টিকার জরুরি প্রয়োগ শুরু করে বিভিন্ন খাতের অপরিহার্য কর্মী ও সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ওপর।

টিকার আইনি অনুমোদন শর্ত সাপেক্ষ বিষয় জানিয়ে পরীক্ষায় নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত না হওয়া পর্যন্ত টিকা ব্যবহারে অনুমোদন দেয়া যায় না বলছে চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র।

x

Check Also

প্রশাসনে একাধিক রদবদল, চুক্তিভিত্তিক নিয়োগ, মহিলা অধিদপ্তরে নতুন ডিজি

এমএনএ প্রতিবেদক সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ এবং পদায়নের মাধ্যমে একাধিক রদবদল এনেছে। ...