Don't Miss
Home / হোম স্লাইডার / জন্মদিনের সময় খুব একা ফিল হয়: ইয়ামিন হক ববি
নায়িকা

জন্মদিনের সময় খুব একা ফিল হয়: ইয়ামিন হক ববি

এমএনএ বিনোদন ডেস্কঃ কাজের মাঝেই ডুবে থাকতে পছন্দ করেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের ব্যস্ত নায়িকা ইয়ামিন হক ববি। আজ, শুক্রবার (১৮ আগস্ট) এই তারকা অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে একাকিত্বে ভোগেন নায়িকা।

ঢাকায় একাই থাকেন ববি। মা ও বোনেরা থাকেন অস্ট্রেলিয়ায়। বিশেষ দিনটিতে পরিবারের কেউ তার পাশে নেই, ভাবতেই যেন মন খারাপ হয় তার। তাই রাখছেন না কোনো আয়োজন। তবে ইচ্ছে আছে ঢাকা কিংবা দেশের বাইরে উড়াল দেওয়ার, এমনটাই জানালেন তিনি।

ববি বলেন, ‘জন্মদিনের এই সময় খুব একা ফিল হয়। কারণ মা ও বোনেরা দেশের বাইরে। তাই একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে।’

সম্প্রতি ‘খোয়াব’ সিনেমার কাজ শেষ করেছেন ববি। আবুল খায়ের চাঁদের পরিচালনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আদর আজাদ।

সাহিত্যনির্ভর সিনেমাটিতে সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। অন্যদিকে মেকআপম্যানের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদকে।

ছবিটি নিয়ে ববি বলেন, ‘নতুনদের মধ্যে আদর আজাদের সম্ভাবনা অনেক বেশি। প্রথমবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভালো অভিনয় করে। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে আশা করছি।’

মুক্তির অপেক্ষায় রয়েছে ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। শিগগিরই শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ সিনেমার কাজ। ববির গল্প ভাবনায় ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...