Don't Miss
Home / রাজনীতি / জাতির পিতার সমাধিতে আইজিপি ড. বেনজীর আহমেদের শ্রদ্ধা
শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে আইজিপি ড. বেনজীর আহমেদের শ্রদ্ধা

এমএনএ রাজনীতি ডেস্কঃ টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২০মিনিটে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, ডিআইজি মিজানুর রহমান, কেএমপি কমিশনার মাসুদুর রহমান (ডিআইজি), ডিআইজি (অপারেশন) এম. খুরশীদ হোসেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮ এর সিও আতিকা ইসলাম (অতিরিক্ত ডিআইজি) এবং ঢাকা, খুলনা ও বরিশাল পুলিশ হেডকোয়ার্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, খুলনা, বরিশাল, বাগেরহাট, গোপালগঞ্জ, হাইওয়ে পুলিশ মাদারীপুর ও নড়াইল জেলার পুলিশ সুপার, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ অনেকে নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে আইজিপিকে গার্ড অব অনার প্রদান করা হয়।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...