এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ পঙ্গু হয়ে পড়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। তিনি বলেন, ভূ-রাজনৈতিক বিভেদের কারণে নিরাপত্তা পরিষদ আজ পঙ্গু হয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সংযুক্ত আরব আমিরাতের করা খসড়া প্রস্তাবনার ভিত্তিতে শুক্রবার জাতিসংঘে নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভোট অনুষ্ঠিত হয়। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য ভোট দেওয়া থেকে বিরত ছিল। প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র।
এর ভিত্তিতেই হতাশা প্রকাশ করেন গুতেরেস। তিনি বলেন, বিশ্ব সংস্থা এখন পুরোনো ও দুর্বল হয়ে পড়েছে। ৮০ বছর আগের বাস্তবতায় আটকে গেছে এই সংগঠন।
জাতিসংঘ মহাসচিব বলেন, আমি নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছিলাম যেন মানবিক বিপর্যয় এড়ানোর জন্য যুদ্ধবিরত ঘোষণা করে। কিন্তু নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে। তার মানে এই নয় যে এটা প্রয়োজন নেই। আমি হাল ছাড়বো না।
৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। হামাসের পক্ষ থেকেও প্রথম এমন আভাস মিলে মঙ্গলবার। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতারের জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হয় শুক্রবার। এরপর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।
সংঘাতের শুরু থেকে কূটনৈতিক তৎপরতা চালাতে দেখা গেছে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রকে। কিন্তু মুখে সংঘাত বন্ধের কথা বললেও তেল আবিবকে অস্ত্র দিয়ে সহায়তার জেরে বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল সেসব তৎপরতা। তবে জাতিসংঘে, ওয়াশিংটনের এমন পদক্ষেপে তুমুল সমালোচনার ঝড় বিশ্বজুড়ে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

