জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
September 1, 2019
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ০১ সেপ্টেম্বর থেকে ০৭ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : চলতি সপ্তাহটি আপনার পেশাক্ষেত্রে এমন কোনো কৌশল অবলম্বন করা ঠিক হবে না যা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে। কর্মদক্ষতা ও অভিজ্ঞতার সাথে ব্যক্তিগত জীবনের সততা আপনার পেশাগত উন্নয়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বন্ধুবান্ধবের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। কেউ কেউ সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। প্রেম রোমাঞ্চ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : চলতি সপ্তাহটিতে আপনার ভ্রমণে ঝুঁকি এড়িয়ে চলুন। মাতৃস্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন। ভাগ্যোন্নয়ণে বিশেষ কারও দিকনির্দেশনা চলার পথে আপনাকে এগিয়ে রাখবে। প্রবাসীদের হাতে নতুন কোনো সুযোগ আসতে পারে। আলাপচারিতায় বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন। অন্যথায় কারও সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে। সৃজনশীলতা ও দক্ষতার জন্য প্রশংসিত হতে পারেন। বিবাহিতদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) : চলতি সপ্তাহটিতে আপনি সুন্দর ব্যবহারের মাধ্যমে অন্যের মন জয় করতে সক্ষম হবেন। তবে কারও কারও সঙ্গে ভুলবোঝাবুঝির আশংকা রয়েছে। রাগের মাথায় এমন কিছু করা ঠিক হবে না যার জন্যে আপনাকে পস্তাতে হতে পারে। ভ্রমণ হতে পারে। সাময়িক শরীর কম ভালো যেতে পারে। কর্মস্থলে ব্যস্ততা বাড়তে পারে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : চলতি সপ্তাহটিতে আপনার মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। তবে কারও সঙ্গে কথা ও কাজে অমিল খুঁজে পেতে পারেন। ঠাণ্ডামাথায় পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করুন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং কিংবা আর্থিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। কেউ কেউ ভ্রমণের সুযোগ পেতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : চলতি সপ্তাহটিতে আপনার অতীতের কোনো কাজের ফল পেতে পারেন। আশানুরূপ কাজে অগ্রগতি নাও হতে পারে। রুটিন অনুসরণ করে কাজ করলে ভালো করবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। আর্থিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। যে কোনো বড় ধরনের আর্থিক লেনদেনে সচেতন থাকলে ভালো করবেন। আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহটিতে আপনি বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আয় উপার্জন ভালো যেতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে পারলে ভালো করবেন। অন্যথায় মাস শেষে আর্থিক ঋণের প্রয়োজন হতে পারে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে। ভ্রমণ হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : চলতি সপ্তাহটিতে আপনি পেশাগত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন। কেউ কেউ পেশাগত কোনো সুসংবাদ পেতে পারেন। বড় ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অপ্রাসঙ্গিক কোনো বিষয়ে আলাপচারিতা কোনো ধরনের সমস্যার কারণ হতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে আর্থিক লেনদেনে বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : চলতি সপ্তাহটিতে আপনার দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কারও কারও তীর্থযাত্রা হতে পারে। পেশাগত কোনো চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজন হতে পারে। প্রবাস থেকে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ পেতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। চলার পথে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। কোনো কারণে মানসিক চাপ বাড়তে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহটিতে আপনি আইনগত বিষয়ে সচেতন থাকুন। বিবাহবহির্ভূত সম্পর্ক কারও কারও সামাজিক সমস্যার কারণ হতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আধ্যাত্নিক জ্ঞানসম্পন্ন কারও দিকনির্দেশনা লাভ করতে পারেন। পেশাগত বিষয়ে কোনো সুসংবাদ আশা করতে পারেন। ফটকা লোক থেকে দূরে থাকুন। অন্যথায় প্রতারিত হওয়ার আশংকা রয়েছে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : চলতি সপ্তাহটিতে আপনি যৌথ উদ্যোগে কোনো কাজে অংশ নিতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রবীণ কারও কাছ থেকে দিকনির্দেশনা পেতে পারেন। চাকুরিপ্রার্থীরা কোনো সুখবর আশা করতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহটিতে আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক আলোচনায় বুঝে শুনে সিদ্ধান্ত নিলে ভালো করবেন। অন্যথায় কোনো ধরনের সমস্যার আশংকা রয়েছে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। কর্মক্ষেত্রে কোনো ধরনের সুযোগ সুবিধা আশা করতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : চলতি সপ্তাহটিতে আপনার সাময়িকভাবে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজন হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায়িক কোনো সুযোগ হাতে আসতে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনা হতে পারে। সামাজিক কিংবা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভ্রমণ হতে পারে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
চলতি আপনার যাবে সপ্তাহটি জেনে নিন কি রকম 2019-09-01