Don't Miss
Home / আজকের সংবাদ / টাঙ্গাইলে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ৫

টাঙ্গাইলে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ৫

এমএনএ জেলা প্রতিনিধি : টাঙ্গাইলে ট্রাক ও একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ক্ষুদিরামপুর নামক স্থানের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এরসাজুল হক এ প্রতিবেদককে বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। তাদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও দুটি শিশু রয়েছে।

আহত কয়েকজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...