Don't Miss
Home / আজকের সংবাদ / ঠাকুরগাঁও পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এমএনএ জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও পৌঁছেছেন। সফরে ৬৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টর হেডকোয়ার্টারের অভ্যন্তরীণ মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
সেখান থেকে তিনি গাড়িতে করে ঠাকুরগাঁও সার্কিট হাউজে যান। দুপুর ১২টায় সেখানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
স্থানীয় সার্কিট হাউসে কিছু সময় অতিবাহিত করার পর বিকাল ৩টায় জিলা স্কুল বড়মাঠে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এর আগে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত সভাস্থলের পাশে বসানো ডিসপ্লে বোর্ডে একযোগে ৬৮টি উন্নয়ন প্রকল্প উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
জিলা স্কুল বড়মাঠের জনসভায় সভাপতিত্ব করবেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম এমপি।
জনসভায় অংশ নিতে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের ৮ জেলা থেকেও আওয়ামী লীগের নেতা কর্মীরা বড়মাঠে আসতে শুরু করেছেন। ট্রাক, মিনিবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে ও হেঁটে মানুষ জনসভায় আসছেন। জয় বাংলা স্লােগান দিতে দিতে এবং বাদ্যযন্ত্র নিয়ে নেচে-গেয়ে আসছেন অনেকে।
দীর্ঘ ১৭ বছর পর প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে পুরো শহর ব্যানার, ফেস্টুন, তোরণ ও রঙিন আলোয় সাজানো হয়েছে। শহরের পুরাতন বাসস্ট্যান্ডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সুসজ্জিত করে গোলচত্বর সাজিয়েছেন দলীয় নেতাকর্মীরা। এক কথায় প্রধানমন্ত্রীকে বরণ করতে আয়োজনের কোনো কমতি রাখা হয়নি।
একই সঙ্গে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। রাস্তায় রাস্তায় চেকপোস্টসহ কড়া নজরদারিতে রয়েছে পুলিশ, র‌্যাব সদস্যরা।
ফল-ফসলের দেশ- ‘ঠাকুরগাঁও’-এ প্রধানমন্ত্রী আসায় প্রাপ্তি ও প্রত্যাশায় বুক বেঁধেছেন ঠাকুরগাঁওবাসী। সরাসরি ঠাকুরগাঁও-ঢাকা আন্তঃনগর ট্রেন সার্ভিস, পড়ে থাকা বিমানবন্দর ও রেশম কারখানা চালু এবং পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনসহ বেকারত্ব দূরীকরণে উদ্যোগ গ্রহণের দাবি জেলাবাসীর।
জনসমাবেশে ভাষণ শেষে প্রধানমন্ত্রী বিকাল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁওয়ে এসেছিলেন দলীয় সভানেত্রী হিসেবে।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...