Don't Miss
Home / আজকের সংবাদ / ঢাকায় পৌঁছেছেন সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসে

ঢাকায় পৌঁছেছেন সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসে

এমএনএ রিপোর্ট : সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে ঢাকায় এসে পৌঁছেছেন। সু্ইস রাষ্ট্রপ্রধান হিসেবে এই প্রথম ঢাকায় এলেন অ্যলোইন বেরসে। তাকে ফুলেল শুভেচ্ছা আর তোপধ্বনির উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয়।
সুইস এয়ারফোর্সের একটি বিশেষ বিমানে আজ রবিবার বেলা ১টা ২৩ মিনিটে বাংলাদেশে পৌঁছান সুইস প্রেসিডেন্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোহিঙ্গাদের পরিস্থিতি নিজে চোখে দেখতে এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য চার দিনের সফরে ঢাকায় এসেছেন প্রেসিডেন্ট বেরসে।
তিনি বিমান থেকে নেমে আসার সময় ২১ বার তোপধ্বনিতে তাকে স্বাগত জানানো হয়। দুটি শিশু ফুল দিয়ে বরণ করে নেয় সুইস রাষ্ট্রপ্রধানকে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সু্ইজারল্যান্ডের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে মঞ্চে আসার পর দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
তিন বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় গার্ড অব অনার দেয়। পরে প্রেসিডেন্ট বেরসে গার্ড পরিদর্শন করেন এবং উপস্থিত সবার সঙ্গে পরিচিত হন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধান, আইজিপি, ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সচিব নজিবুর রহমান, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ও পররাষ্ট্র সচিব শহীদুল হক।
ঢাকার সুইস দূতাবাস জানিয়েছে, গুরুত্বপূর্ণ এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি রোহিঙ্গা সংকটের বিষয়টি প্রাধান্য পাবে। সফরকালে সুইস প্রেসিডেন্ট কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
দূতাবাস আরো জানিয়েছে, এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন সুইস প্রেসিডেন্টে অ্যালেই বারসে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়াও অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন তিনি। তা ছাড়াও সুশীল সমাজ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন অ্যালেই বারসেট। তিনি পরিদর্শন করবেন ঢাকা আর্ট সামিটও।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...