Don't Miss
Home / হোম স্লাইডার / নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পাঠ্যবই
পাঠ্যবই

নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ ২০২৩ সালের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বছরের প্রথম দিন আগামীকাল শনিবার (০১ জানুয়ারি) থেকে সারাদেশে শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারপ্রধান।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেও নতুন বই ছাপানো কথা ভোলেনি সরকার। শিশুদের পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার কথাও বলেছেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের বই উৎসব গাজীপুরের কাপাসিয়া উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হবে। আর প্রাথমিক পর্যায়ের বইয়ের কেন্দ্রীয় উৎসব হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। অনুষ্ঠানে দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ বিশিষ্ট ব্যক্তি, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

এনসিটিবি জানিয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩৫ কোটি পাঠ্যবই ছাপানোর কথা রয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের পাঠ্যবই প্রায় ১০ কোটি। বাকি ২৫ কোটি মাধ্যমিক ও অন্যান্য বিষয়ের বই রয়েছে। বই উৎসবের আগে মাধ্যমিক পর্যায়ের ৮০ শতাংশ বই জেলায় পৌঁছে দেয়া সম্ভব হলেও প্রাথমিকের বড় অংশের বই পৌঁছানো কঠিন হয়ে পড়বে। প্রাথমিকের বই দেরি করে ছাপা শুরু হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকে বিনামূল্যে নতুন পাঠ্যবই দেয়া শুরু করে সরকার। এরপর ধারাবাহিকভাবে প্রতি বছরের শুরুতে শিক্ষার্থীদের উৎসব করে বিনামূল্যে বই দেয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...