Don't Miss
Home / হোম স্লাইডার / নভেল করোনায় মৃতের সংখ্যা ৭৫ হাজার ছাড়াল

নভেল করোনায় মৃতের সংখ্যা ৭৫ হাজার ছাড়াল

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ১৩ লাখের বেশি। আজ মঙ্গলবার ভোর সোয়া ৩টা পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায়।

ওয়ার্ল্ড ও মিটারের ওয়েবসাইটে বলা হয়, এখন পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে ৭৫ হাজার ২১ জন মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৪০ হাজার ৫৫৮ জন।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখনো ইউরোপ। এখন সেই কেন্দ্রস্থল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র।

ইউরোপে সবার ওপরে আছে ইতালি। সেখানে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৫২৩ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৬৩৬ জন এবং নতুন আক্রান্ত হয়েছে ৩৫৯৯ জন। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট এক লাখ ৩২ হাজার ৫৪৮ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৩ হাজার ১৬৯ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৫২৮ জন এবং নতুন আক্রান্ত হয়েছে ৩৩৮৬ জন। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট এক লাখ ৩৫ হাজার ৩২ জন।

আক্রান্তের সংখ্যায় বিশ্বের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সবার ওপরে থাকা দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট তিন লাখ ৭০ হাজার ১৮৩ জন। সেখানে করোনায় মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৭৬৪ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে ১১৪৮ জন এবং নতুন আক্রান্ত হয়েছে ২৭৩৩৪ জন।

এদিকে মৃতের সংখ্যায় ইউরোপের তৃতীয় ফ্রান্স। সেখানে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮ হাজার ৯১১ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৮৩৩ জন এবং নতুন আক্রান্ত হয়েছে ৫১৭১ জন। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৯৮ হাজার ৮৩৯ জন।

যুক্তরাজ্যে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫ হাজার ৩৭৩ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৪৩৯ জন এবং নতুন আক্রান্ত হয়েছে ৩৮০৬ জন। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৫১ হাজার ৬০৮ জন।

এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৩ জন। আক্রান্ত হয়েছে ১২৩ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন শতাধিক মানুষ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...