Don't Miss
Home / আজকের সংবাদ / নারায়ণগঞ্জে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

নারায়ণগঞ্জে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

এমএনএ জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জে সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জিল্লু বাহিনীর প্রধান জিল্লুসহ দুই ডাকাত নিহত হয়েছেন।
এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।
আজ সোমবার ভোর ৪টার দিকে আলীরটেক ইউনিয়নের ধলেশ্বরী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।
র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৪টার দিকে সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন এলাকায় ধলেশ্বরী নদীতে ডাকাত সর্দার জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পাওয়া যায়।
এর ভিত্তিতে সেখানে ডাকাতদের ধরতে গেলে জিল্লু বাহিনীর প্রধান জিল্লু রহমানসহ তার সহযোগীরা র‌্যাবের ওপর গুলি চালায়।
তখন র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার জিল্লু ও আরেক ডাকাত গুলিবিদ্ধ হয়। এ সময় ডাকাত দলের অন্য সহযোগীরা পালিয়ে যান।
পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় র‌্যাবের ডিএভি ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও সৈনিক জামাল আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।
তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় যথাযথ আইনগত প্রক্রিয়াসহ পলাতক অন্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...