নেপালে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৩
Posted by: News Desk
December 22, 2018
এমএনএ রিপোর্ট : নেপালে শিক্ষা সফরের একটি বাস ৭০০ মিটার গভীর খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, একটি কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের বহন করে নিয়ে যাচ্ছিল বাসটি।
প্রত্যক্ষদর্শীরা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়, দাং জেলা থেকে ঘোরানি শহরে ফেরার পথে তুলসিপুরের কাছে পাহাড়ি রাস্তা থেকে বাসটি ৭০০ মিটার নিচে খাদে পড়ে যায়। আমরা ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহি বলেন, গতকাল শুক্রবার দাং জেলা থেকে ঘোরানি শহরে ফেরার পথে তুলসিপুরের কাছে পাহাড়ি রাস্তা থেকে বাসটি ৭০০ মিটার নিচে খাদে পড়ে যায়। আমরা ঘটনাস্থল থেকে ১৩ পুরুষ এবং তিন নারীর মরদেহ উদ্ধার করতে পেরেছি।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীদের বয়স ১৬-২০ এর মধ্যে। এ দুর্ঘটনায় দুই শিক্ষক ও বাস ড্রাইভারেরও প্রাণ গেছে।
হতাহতরা সবাই কৃষ্ণ সেন ইছুক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থী। উদ্ভিদবিদ্যা বিষয়ক শিক্ষা সফরের অংশ হিসেবে তারা দাংয়ের একটি কৃষিখামার দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই বাসটি দুর্ঘটনায় পড়ে।
আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন তিনি।
কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমের দুর্গম এলাকায় গতকাল শুক্রবারের এ দুর্ঘটনাটি হয় বলে জানিয়েছে রয়টার্স।
বেহাল সড়ক ব্যবস্থা, যানবাহন পরিচালনায় অব্যবস্থাপনা এবং বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে প্রায়ই নেপালে সড়ক দুর্ঘটনা ঘটে। গত সপ্তাহেও মধ্যাঞ্চলের নুয়াকোটে জেলায় মিনিট্রাক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে।
নেপালে খাদে পড়ে সফরের নিহত ২৩ বাস শিক্ষা 2018-12-22