এমএনএ বিনোদন ডেস্কঃ গতকাল বুধবার চিত্রনায়িকা পরীমণি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। সন্ধ্যায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে সন্তান জন্ম দেন তিনি।
আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি ও তাঁর সদ্য ভূমিষ্ঠ সন্তানের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, পরীমণি হাসপাতালের শয্যায় শায়িত এবং তাঁর বুকের ওপর পরম নিশ্চিন্তে শুয়ে আছে সন্তান।
সন্তানের নাম আগেই ঠিক করে রেখেছিলেন পরীমণি। তিনি জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে নাম রাখবেন ‘রাণী’ আর পুত্র হলে ‘রাজ্য’।
উল্লেখ্য, ২৮ আগস্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ দিয়েছিলেন চিকিৎসক।
নতুন অতিথিকে বরণ করতে পরীমণির শাশুড়ি, খালাসহ অনেকে এখন তাঁর বাসায় অবস্থান করছেন। এর মধ্যে রাজ অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমার প্রচারের ব্যস্ত থাকলেও পরীমণিকে ঠিকই সময় দিয়েছেন রাজ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

