Don't Miss
Home / হোম স্লাইডার / পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম-এর অপসারণের দাবিতে নবীনগরে সাংবাদিকদের মানববন্ধন
মানববন্ধন

পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম-এর অপসারণের দাবিতে নবীনগরে সাংবাদিকদের মানববন্ধন

এমএনএ আঞ্চলিক ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক সফর আলীর সাথে মুঠোফোনে অশোভন আচরণ করায় নবীনগর সাংবাদিক সমাজের উদ্যোগে পল্লী বিদ্যুৎ ডিজিএম-এর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে নবীনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা নবীনগর উপজেলা পল্লী বিদ্যুৎ ডি জি এম আসাদুজ্জামান ভূঁইয়ার সকল অপকর্মের চিত্র তুলে ধরে অনতিবিলম্বে তাকে নবীনগর থেকে অপসারণের দাবি জানান এবং তাকে দ্রুত অপসারণ না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

এসময় বক্তব্য রাখেন নবনির্বাচিত নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম লালু, সাপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংবাদিক রেজাউল করিম বাবুল, সাংবাদিক ঐক্য পরিষদ সভাপতি সঞ্জয় শীল, মডেল প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ সফর আলী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, নবীনগর উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জামাল হোসেন পান্না, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...