এমএনএ জীবনচর্চা ডেস্কঃ দিন-রাতের কর্মব্যস্ততা আর ছোটাছুটিতে নিজেকে সতেজ রাখতে সুগন্ধির জুড়ি নেই। এছাড়া, গরমে ঘামের গন্ধ আপনাকে এবং অন্যকে বিড়ম্বনায় না ফেলে সে জন্যও বাড়তি সুবিধা দেবে সুগন্ধি।
এ জন্য গরমে পারফিউম, বডি স্প্রে ও ডিওডোরেন্টের ব্যবহারও বেড়ে যায় বহু গুণ। অনেকের আবার শুধু সুগন্ধির প্রতিই বাড়তি ভালো লাগা কাজ করে।
সুগন্ধি বেশি সময় স্থায়ী করতে যা করবেন জেনে নিন-
– গোসলের পর শরীরের লোমকূপের ছিদ্রগুলো প্রসারিত হয়। এ সময় সুগন্ধি ব্যবহারে অনেক বেশি সময় স্থায়ী হবে।
– পোশাক পরার পর পারফিউম ব্যবহার করবেন।
– কবজির ভেতর দিক, ঘাড়ের পাশ, নাভির নিচ, হাঁটুর পেছনের স্থানগুলো উষ্ণ, তাই এখানে পারফিউম লাগালে গন্ধ অনেকক্ষণ থাকে।
– পারফিউম ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ থাকবে বেশিক্ষণ। ত্বকের যে অংশে পারফিউম বা সুগন্ধি লাগিয়েছেন তার ওপর নন– সেন্টেড ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
– চুলে সরাসরি পারফিউম স্প্রে করবেন না। এতে চুল রুক্ষ হয়ে যেতে পারে। প্রয়োজনে হেয়ার ব্রাশে পারফিউম স্প্রে করে নিন। সেই ব্রাশ দিয়ে চুল আচড়ে নিন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

