Don't Miss
Home / শিল্প ও বাণিজ্য / পিঁয়াজের দাম কিছুটা কমেছে, বেড়েছে সবজির দাম

পিঁয়াজের দাম কিছুটা কমেছে, বেড়েছে সবজির দাম

এমএনএ অর্থনীতি রিপোর্ট : রাজধানীর বাজারে পিঁয়াজের দাম কিছুটা কমেছে। কমেছে কাঁচ মরিচের দামও। তবে সবজির দামে তেমন হেরফের নেই। আগের চড়া দামেই সবজি বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলেছেন, দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অধিকাংশ সবজিক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে চাহিদা অনুযায়ী সবজির সরবরাহ নেই। এজন্য দাম কমছে না।

আজ বুধবার রাজধানীর কাওরানবাজার ও শান্তিনগর বাজারসহ কয়েকটি খুচরাবাজারে গেলে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের এ চিত্র দেখা যায়। আজ সকালে বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৮ থেকে ৫৫ টাকা ও আমদানিকৃত পিঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি হয়। যা গত সপ্তাহে কেজিতে ৫ টাকা বেশি ছিল। আর মাত্র দু’দিন পরই ঈদুল আজহা। এ সময় পিঁয়াজের দাম কমায় ভোক্তাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। দাম কমেছে কাঁচামরিচের। আজ প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয় ১২০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১৩৫ থেকে ১৫০ টাকা।

তবে আগের থেকে বাড়তি দরেই বিক্রি হচ্ছে সবজি। কাঁচাবাজারগুলো ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা, শিম ১২০ থেকে ১৫০ টাকা, ঢেঁড়স ৮০ থেকে ৯০ টাকা, পটল, চিচিঙ্গা ও করল্লা ৯০ থেকে ১০০ টাকা, ঝিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, কাকরোল ৮০ টাকা, পেঁপে ৫০ থেকে ৬০ টাকা, কচুরমুখী ৬০ থেকে ৭০ টাকা, কচুরলতি ৭০ থেকে ৮০ টাকা, টমেটো ১৩০ থেকে ১৫০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চাল কুমড়া প্রতিটি ৬০ থেকে ৮০ টাকা, ফুলকপি, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির পাশাপাশি মাছও গত সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে। ৫০০ গ্রাম ওজনের এক কেজি ইলিশ বিক্রি হয় সাড়ে ৬শ’ থেকে সাড়ে ৭শ’ টাকায়। আর ৯শ’ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২শ’ থেকে ১৩শ’ টাকায়। অন্যান্য মাছের মধ্যে চাষের কৈ ২৫০ থেকে ৩৫০ টাকা, পাঙ্গাস ১৫০ থেকে ২২০ টাকা, রুই-কাতলা ২৮০ থেকে ৪০০ টাকা, সরপুঁটি ৩০০ থেকে ৪২০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৮০ টাকা, টেংরা ৫০০ থেকে ৬০০ টাকা ও মাগুর ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কমেছে মুরগির দাম। গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ টাকা কমেছে। ব্রয়লার মুরগি ১৪০ থেকে ১৪৫ টাকা, লেয়ার ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৫০০ টাকা এবং খাসির মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির দাম কমা প্রসঙ্গে কাওরানবাজারের মুরগি ব্যবসায়ী হেলাল বলেন, প্রতি বছরই কোরবানির ঈদের আগে মুরগির চাহিদা কিছুটা কমে। এজন্যই দাম কমেছে।

x

Check Also

এক বছরে রেমিট্যান্স বৃদ্ধি ৩ বিলিয়ন ডলার, রফতানি হ্রাস ৭ বিলিয়ন; বৈদেশিক মুদ্রা প্রবাহে ঘাটতি ৫ বিলিয়ন

বিশেষ প্রতিনিধি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস—পণ্য রফতানি ও প্রবাসী আয় (রেমিট্যান্স)—গত এক ...