Don't Miss
Home / সারাদেশ / পীরগঞ্জে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৫

পীরগঞ্জে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৫

এমএনএ জেলা প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলায় ভেণ্ডাবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রে এক আসামির রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম শামসুল হক (৫৫)।

এ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন গ্রামবাসী। এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ রাবার বুলেট ও গুলি চালায়। এতে ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে এএসপিসহ আট পুলিশ সদস্য রয়েছেন বলে দাবি পুলিশের।

আজ বুধবার সকাল পৌনের ৯টার দিকে ভেণ্ডাবাড়ি পুলিশ তদন্তকেন্দ্র আসামির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে নামেন গ্রামবাসী। এ ঘটনায় দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা চলছিল।

নিহত শামসুল হক পীরগঞ্জের শান্তিপুর মির্জাপুর এলাকার মৃত মফিজউদিনের ছেলে।

এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ রাবার বুলেট ও গুলি করে। এতে ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন।

আহতদের স্থানীয় হাসপাতালসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে ডি সার্কেল হাফিজুর রহমানসহ আট পুলিশ আহত হয়েছেন।

নিহত শামসুলের মেয়ে অভিযোগ করেছেন, তার বাবা শামসুল ছাগল কেনা-বেচা করেন। তিনি বৃদ্ধ মানুষ, জীবনে কোনো দিন তিনি চোলাই মদের ব্যবসা করেননি। ভেণ্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমিনুল ও পুলিশের সোর্স জিয়া তার বাবাকে আটক করে এক লাখ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে চোলাই মদের কারবারি বানিয়ে ফাঁড়িতে নিয়ে গিয়ে সারারাত নির্যাতন করে হত্যা করেছে। ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার জন্য আত্মহত্যার কথা বলছে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র জানান, শামসুল ইসলাম একজন মাদক কারবারি। ভেণ্ডাবাড়ি পুলিশ তাকে ১৫ লিটার চোলাই মদসহ আটক করেছে। সে ফাঁড়িতে আজ বুধবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ সাংবাদিকদের জানান, শামসুল হককে চোলাইমদসহ গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে হাজতের জানালার গ্রিলের সঙ্গে গায়ের ফতুয়া দিয়ে তার ফাঁস দেয়া মরদেহ দেখা যায়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...