Don't Miss
Home / রাজনীতি / পুলিশ বাহিনীকে বিএনপির আগুন সন্ত্রাস রুখে দেওয়ায় প্রধানমন্ত্রীর ধন্যবাদ
তাঁর সরকারের প্রচেষ্টার উল্লেখ করে প্রধানম

পুলিশ বাহিনীকে বিএনপির আগুন সন্ত্রাস রুখে দেওয়ায় প্রধানমন্ত্রীর ধন্যবাদ

এমএনএ  রাজনীতি ডেস্কঃ বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ২০২২ সালের পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

পুলিশ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, জাতির পিতার দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়, যা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে, আপনাদের পূর্বসূরিদের রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতাকে সব আঘাত থেকে রক্ষা করতে হবে।

১৯৭৫ সালের ১৫ জানুয়ারি রাজারবাগে প্রথম পুলিশ সপ্তাহ উদযাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ থেকে উদ্ধৃত করে তিনি বলেন, এই রাজারবাগে যারা শহীদ হয়েছিলেন, তাদের কথা মনে রাখতে হবে। তারা আপনাদেরই ভাই। তাদের রক্ত যেন বৃথা না যায়।

প্রধানমন্ত্রী বলেন, আমার বিশ্বাস, জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, গণতন্ত্রকে সমুন্নত রাখতে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...