Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / পেঁয়াজ এবং চিনির আমদানি শুল্ক কমছে
এনবিআর

পেঁয়াজ এবং চিনির আমদানি শুল্ক কমছে

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পেঁয়াজ আমদানির ক্ষেত্রে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছে। পেঁয়াজ ও চিনির দাম নিয়ন্ত্রণে আনতে শুল্কহারে এ পরিবর্তন আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের স্বাক্ষর করা এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া চিনির নতুন শুল্কহার কার্যকর থাকবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পেঁয়াজের নতুন শুল্কহার কার্যকর থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে গত ১১ অক্টোবর পেঁয়াজের শুল্ক প্রত্যাহার, অপরিশোধিত সয়াবিন তেল, পাম তেল ও চিনির শুল্ক কমাতে এনবিআরকে অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়। এর তিন দিনের মাথায় পেঁয়াজ ও চিনি আমদানির শুল্ক কমানো হলো।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...