Don't Miss
Home / আইন আদালত / প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার আইনি নোটিশ

প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার আইনি নোটিশ

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন গতকাল মঙ্গলবার ডাক যোগে উকিল নোটিশ পাঠিয়ে দিয়েছেন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রী যেসব অভিযোগ উত্থাপন করেছেন এসব অভিযোগ প্রমাণ করতে না পারলে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে তারা মুখে নানা কথা বললেও অভিযোগ প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। তাই আমরা খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছি।
উকিল নোটিশে বলা হয়েছে, গত ৭ ডিসেম্বর গণভবনে এক সংবাদ সম্মেলনে বিদেশে সম্পদ নিয়ে খালেদা জিয়াকে ও তার পরিবারকে জড়িয়ে বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তা সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। ৩০ দিনের মধ্যে তা করা না হলে ক্ষতিপূরণ আদায় করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি দেশের কয়েকটি সংবাদ মাধ্যমে বিদেশি একটি প্রতিবেদনের বরাত দিয়ে একটি খবরে বলা হয়, খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে সৌদি আরবে। গত ৭ ডিসেম্বর গণভবনে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্যের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বিদেশে সম্পদ নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সে জন্য ক্ষমা না চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর শাহিদা রফিক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক সাইয়েদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
x

Check Also

এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আদালত প্রতিবেদক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকা ...