Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / প্রযুক্তিবিষয়ক ৩১ বিশেষায়িত ল্যাব হচ্ছে বাংলাদেশে
বিশেষায়িত

প্রযুক্তিবিষয়ক ৩১ বিশেষায়িত ল্যাব হচ্ছে বাংলাদেশে

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৩১টি বিশেষায়িত ল্যাব গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের আইসিটি বিভাগ এই উদ্যোগ বাস্তবায়ন করছে। জানা গেছে, এরই মধ্যে ২৭টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ল্যাবগুলো গড়ে তোলার কাজ শিগগিরই শেষ হবে বলে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে। এসব ল্যাবের মাধ্যমে বিশ্ব বিদ্যালয় থেকে দক্ষ ও ইন্ডাস্ট্রি উপযোগী জনবল তৈরি ও গবেষণার সুযোগ সৃষ্টি হবে।

জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রোবটিকস ল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব, অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটি ল্যাব তৈরি করা হয়েছে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও এই প্রকল্পের আওতায় বিশেষায়িত ল্যাব স্থাপন করা হয়েছে বলে জানা যায়। এসব ল্যাবে বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীরা প্রশিক্ষণের সুযোগ পাবে।

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, এখন অবধি হাইটেক পার্কগুলোর প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যেমে ১৬ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০২০ সালের জুন মাস অবধি বিভিন্ন হাই-টেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্কে ১৩ হাজার ৬৬ জনের কর্মসংস্থান হয়েছে।

এক হাজার ৪০০ জনকে ভেন্ডর সার্টিফায়েড প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া সফটওয়্যার টেকনোলজি পার্কগুলোতে যেসব অফিস রয়েছে তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। অন্যদিকে হাই-টেক পার্ক ব্যবস্থাপনা ও পিপিপি বিষয়ে ১৪০ জন সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...