Don't Miss
Home / শিক্ষাঙ্গন / ফলাফলে জিপিএ-এর পাশাপাশি নম্বরও থাকবে

ফলাফলে জিপিএ-এর পাশাপাশি নম্বরও থাকবে

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : এখন থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-এর পাশাপাশি প্রাপ্ত নম্বরও দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।

আজ শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক কর্মশালায় অধ্যাপক মাহবুবুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, ১৮ আগস্ট এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। গ্রেড পদ্ধতিতে ফল দেওয়া শুরুর পর থেকেই নম্বর দেওয়া বন্ধ HSC-Result-2করা হয়েছিল। শুধু জিপিএ কত পেল, তা দেওয়া হতো। এখন শিক্ষার্থীরা জিপিএ-এর পাশাপাশি প্রাপ্ত মোট নম্বরও জানতে পারবে।

পরে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, নম্বরপত্রে শুধু বিষয়ভিত্তিক নম্বর দেওয়া থাকলেও অনলাইনে একজন শিক্ষার্থী সৃজনশীল, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে কত নম্বর পেল, তাও আলাদাভাবে দেওয়া হবে। অনলাইনে শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থীই আলাদা নম্বর জানতে পারবে।

এ পদ্ধতি চালু হলে একজন পরীক্ষার্থী অংশ নেয়া পরীক্ষার প্রতিটি অংশের নম্বর আলাদাভাবে জানতে পারবে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, ১৮ আগস্ট প্রকাশের অপেক্ষায় থাকা এইচএসসির ফলাফলে নম্বরসহ দেয়া হবে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে নেয়া হয়েছে।

বর্তমানে ফলাফলে শুধু জিপিএ’র পাশাপাশি বিষয়ভিত্তিক গ্রেড প্রকাশ করা হয়। তবে নম্বর শিট পেতে হলে আলাদা করে শিক্ষাবোর্ডে আবেদন করতে হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শেখ মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি পদ্ধতির ওপর আয়োজিত আজকের এই কর্মশালায় আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব সোহরাব হোসাইন। কর্মশালায় ঢাকার সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...