Don't Miss
Home / আন্তর্জাতিক / ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি দুই তরুণী নিহত
নিহত

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি দুই তরুণী নিহত

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি দুই তরুণী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত দুজনের বয়স ২০ বছরের মতো আর আহত নারীর বয়স ৪৫ বছর বলে জানা গেছে। আহত নারীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ও চিকিৎসা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পশ্চিম তীরের জর্ডান ভ্যালির হামরা বসতি এলাকায় একটি গাড়িতে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তারা। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হামলাকারী সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

পুলিশ জানায়, প্রথমে ইসরায়েলি গাড়ির সঙ্গে ফিলিস্তিনি গাড়ির সংঘর্ষের খবর পাওয়া যায়। ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে গাড়িতে কয়েকটি গুলির আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আল আকসা মসজিদ কেন্দ্রিক উত্তেজনা শুরু হয়। কয়েকটি ঘটনার পর উত্তেজনা অন্যান্য এলাকায় ছড়িয়ে পরে। এসব ঘটনায় উভয় পক্ষের হতাহতের সংখ্যা বাড়ছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...