Don't Miss
Home / জাতীয় / ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঢাকায় আসছেন ১০ সেপ্টেম্বর
এমানুয়েল মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঢাকায় আসছেন ১০ সেপ্টেম্বর

এমএনএ জাতীয় ডেস্কঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরে আসছেন আগামী ১০ সেপ্টেম্বর। আজ সোমবার এ তথ্য নিশ্চিত করে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের দূতাবাস জানিয়েছেন, আগামী ১০ সেপ্টেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঢাকা সফরে আসবেন। আজ সোমবার এক টুইট বার্তায় ফ্রান্সের দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছেন।

জি-২০ শীর্ষ সম্মেলন যোগ দিতে এমানুয়েল মাখোঁ ভারতের দিল্লিতে যাবেন ৯ সেপ্টেম্বর। সেখানে তিনি ১০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। সেখান থেকে দ্বিপক্ষীয় সফরে ১০ সেপ্টেম্বরই ঢাকায় আসবেন তিনি।

ঢাকায় অবস্থানের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পাশাপাশি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এর আগে ২০২১ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...