Don't Miss
Home / খেলাধূলা / বঙ্গবন্ধু বালিকা বাস্কেটবলে চ্যাম্পিয়ন হরনেটস
হরনেটস

বঙ্গবন্ধু বালিকা বাস্কেটবলে চ্যাম্পিয়ন হরনেটস

এমএনএ খেলাধুলা ডেস্কঃ বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২৩ (বালিকা) থ্রি অন থ্রি বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হরনেটস এসসি। শুক্রবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত ফাইনালে হরনেটস এসি ৬-৫ পয়েন্টে হারিয়েছে আইএমসি স্পোর্ট একাডেমি দলকে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগে: জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব:)।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সহসভাপতি মইনুল আহসান মঞ্জু, সাধারণ সম্পাদক, ফিবা এশিয়া সেন্ট্রাল বোর্ড ও সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল লে: কমান্ডার এ কে সরকার (অব:), ফেডারেশনের কোষাধ্যক্ষ ওয়াসিফ আলী, এশিয়া থ্রি অন থ্রি বাস্কেটবল কমিটির সমন্বয়কারী রঞ্জিত চন্দ্র দাস, সদস্য মোস্তফা জাবেদ মহিউদ্দিন ও মো: সবুজ মিয়া।

x

Check Also

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরলেন, দায়ীদের বিরুদ্ধে মামলা

এমএনএ প্রতিবেদক কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ জন বাংলাদেশি দেশে ...