Don't Miss
Home / অর্থনীতি / বাংলাদেশকে জ্বালানী তেল কিনতে রুশ রাষ্ট্রদূতের প্রস্তাব
রাশিয়া

বাংলাদেশকে জ্বালানী তেল কিনতে রুশ রাষ্ট্রদূতের প্রস্তাব

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশকে রাশিয়া থেকে জ্বালানী তেল আমদানির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি। বুধবার ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসে এক গোলটেবিল আলোচনায় এ তথ্য জানান তিনি।

রুশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে অপরিশোধিত ও পরিশোধিত তেল কেনার প্রস্তাব দিয়েছি। এ ক্ষেত্রে সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

আলেক্সান্ডার ভি মান্টিটস্কি বলেন, জ্বালানী তেল ছাড়াও বিশেষ করে সার, গম, খাদ্যশস্য রাশিয়া থেকে চাইলে বাংলাদেশ আমদানি করতে পারে। প্রাথমিকভাবে তিন থেকে চার লাখ টন খাদ্যশস্য বাংলাদেশের কাছে বিক্রি করা হবে। তবে আর্থিক লেনদেন টাকায় নাকি রুশ মুদ্রা রুবলে হবে, সে বিষয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক আলোচনা করছে। তারা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন।

রাষ্ট্রদূত বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের জন্য রাশিয়া দায়ী নয়। কেননা রাশিয়া কোনো ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়নি, দিয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র। সে কারণে এই সংকটে আপনারা রাশিয়াকে কোনো দোষ দেবেন না।

এর আগে গত ১৮ আগস্ট বাংলাদেশে পরিশোধিত জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব দেয় রাশিয়া। সে সময় তেলের পরিশোধন ক্ষমতা না থাকায় রাশিয়ার প্রস্তাব গ্রহণ করে বাংলাদেশ।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...