Don't Miss
Home / জাতীয় / বাংলাদেশে ২,৫০০ ছাড়াল করোনাভাইরাসে মৃত্যু
মৃত্যু

বাংলাদেশে ২,৫০০ ছাড়াল করোনাভাইরাসে মৃত্যু

এমএনএ জাতীয় রিপোর্টঃ রাষ্ট্রপতির ভাই আবদুল হাই, এক যুগ্মসচিব ও এক চিকি‍ৎসক সহ গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৫১ জন। এ নিয়ে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি হলেন ২ হাজার ৫৪৭ জন।

পাশাপাশি একই সময়ে দেশে নতুন করে ৩ হাজার ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন, ‘গত ২৪ ঘন্টায় আরও ১৩ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে নমুনা পরীক্ষার সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেল।

এখনও পর্যন্ত ১০ লক্ষ ৬ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৩ হাজার ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৫১ জন। করোনাকে হারিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৭৬২ জন। মোট সুস্থ হয়েছেন এক লক্ষ ৮ হাজার ৭২৫ জন। বর্তমানে সক্রিয় করোনা রুগীর সংখ্যা ৮৮ হাজার ৮৫ জন।’

গত ২৪ ঘন্টায় দেশে করোনার ছোবলে ছোবলে মৃতের তালিকায় রয়েছেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এসএম নুর উদ্দিন আবু আল বাকী রুমি। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কুষ্টিয়া জেলায় এই প্রথম করোনা আক্রান্ত হয়ে কোনও চিকিৎসকের মৃত্যুর ঘটনা ঘটল।

এছাড়া গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। ওই বিভাগে মারা গিয়েছেন ১৬ জন। ঢাকা বিভাগে মারা গিয়েছেন ১৩ জন। খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে ছয় জন করে প্রাণ হারিয়েছেন। রংপুর বিভাগে মারা গিয়েছেন চার জন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...