Don't Miss
Home / অর্থনীতি / বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে দায়িত্ব বুঝে নিলেন আব্দুর রউফ তালুকদার
গভর্নর

বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে দায়িত্ব বুঝে নিলেন আব্দুর রউফ তালুকদার

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব আব্দুর রউফ তালুকদার।

মঙ্গলবার সকাল ১০টার দিকে নতুন গভর্নরকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নররা।

এ সময় নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন। কথা বলবেন গণমাধ্যমের সঙ্গেও।

এছাড়া, আজ নতুন গভর্নরের সঙ্গে দেখা করবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিরা।

এর আগে ছয় বছর ৩ মাস দায়িত্ব পালন শেষে গত ০৩ জুলাই গভর্নরের পদ থেকে বিদায় নেন ফজলে কবির। নতুন গভর্নর আব্দুর রউফ তালিকদার সরকারি কর্মকর্তা হওয়ায় পদত্যাগ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় মঙ্গলবার (১২ জুলাই) গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...